News Flash

  • Home
  • দিনের খবর
  • রেললাইনে ৭০ কেজির সিমেন্টের চাঁই, রাজস্থানে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন
Image

রেললাইনে ৭০ কেজির সিমেন্টের চাঁই, রাজস্থানে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন

আজমের, ১০ সেপ্টেম্বর (হি.স.): আজমেরের ফুলেরা-আহমেদাবাদ রুটে দুর্ঘটনার হাত থেকে বাঁচল একটি ট্রেন। মঙ্গলবার জানা গেছে, সারধনা এবং বাঙ্গার গ্রাম স্টেশনের মাঝে রেললাইনে ৭০ কেজির একটি সিমেন্টের চাঁই রাখা ছিল। কিন্তু চালকের তৎপরতায় এড়ানো যায় বড়সড়় দুর্ঘটনা।

রেল সূত্রে জানা গেছে, রেললাইনে একটি বড় সিমেন্টের চাঁই দেখতে পেয়ে ট্রেনের ধাক্কায় ওই সিমেন্টের চাঁইকে ভেঙে দেন চালক। ডিএফসিসি ও আরপিএফের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যেই মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার করা হয়নি বলে খবর।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top