News Flash

Image

সামনেই পূজো, মূর্তি পাড়ায় চরম ব্যস্ততা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাত পোহালেই বিশ্বকর্মা পূজা। তারপর দুর্গোৎসব। সাম্প্রতিক বন্যায় মৃৎশিল্পীরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাতে সময় খুব কম। তাই দেব শিল্পী বিশ্বকর্মা এবং দেবী দুর্গার প্রতিমা তৈরি করতে মৃৎশিল্পীদের তৎপরতা এখন তুঙ্গে। কমলপুর মূর্তিপাড়ায় প্রতিমা গড়তে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।

গত একপক্ষ কাল ভয়াবহ বন্যায় ভেসে যায় ছোট ছোট মূর্তি গড়ার প্রাথমিক বাঁশ,খড়,মাটি সহ আনুসঙ্গিক সরঞ্জাম। প্রচুর ক্ষতি হয়েছে কমলপুরের ফুলছড়ি মূর্তি পাড়ায়। সরকারের কাছে আবেদন করেন সামান্য কিছু সাহায্যের জন্য। কবে পাবেন তা অনিশ্চিত।

যাই হোক, এই অল্প সময়ের মধ্যে ফুলছড়ি মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা দেখা যায়। দিনরাত এক করে মৃৎশিল্পীরা শ্রমিক রেখে সময় মতো প্রতিমা তৈরী করে হস্তান্তর করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এর মধ্যে প্রতিমা সঠিক মূল্য নেই। মূল্য সিদ্ধান্ত হওয়ার পর  চলে দরকষাকষি। এমনই জানালেন ফুলছড়ি এলাকার মহিলা মৃৎশিল্পী অনিমা রুদ্রপাল ও উনার ছেলে রনজিৎ রুদ্রপাল।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top