News Flash

  • Home
  • প্রধান খবর
  • নলহাটি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে পাইকপাড়ার ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Image

নলহাটি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে পাইকপাড়ার ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নলহাটি, ১০ সেপ্টেম্বর(হি.স.) : নলহাটি রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল পাইকপাড়া গ্রামের এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০:৩০ টা নাগাদ নলহাটি রেলস্টেশন সংলগ্ন সবজি বাজারের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরহাট থেকে নলহাটির দিকে আসা একটি মালগাড়ির নিচে কাটা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সোমনাথ মাল, বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি নলহাটি থানার অন্তর্গত পাইকপাড়া গ্রামের বাসিন্দা। 

দুর্ঘটনার খবর পেয়ে নলহাটি রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়। 

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেলপুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

Releated Posts

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top