News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রমাণ লোপাট করতে যাব কেন, আর জি কর নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Image

প্রমাণ লোপাট করতে যাব কেন, আর জি কর নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর-এ ধর্ষণ ও হত্যার পর বার বার প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। সরাসরি এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলেন, প্রমাণ লোপাট আমি করতে যাব কেন?

আর জি করের সেমিনার হল থেকেই উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের বিল্ডিংয়ের চার তলায় সেমিনার রুমে চিকিৎসককে খুন ও ধর্ষণ করা হয়েছিল। হইচই শুরু হতেই ওই সেমিনার রুমের উল্টোদিকে বিশ্রামকক্ষ তৈরির কাজ শুরু হয়। সেমিনার হলের ঠিক উল্টোদিকে ঘরের দেওয়াল ভেঙে বিশ্রামের ঘর তৈরির কাজ শুরু হয়। আর জি কর মেডিক্যালের চিকিৎসকদের আশঙ্কা তথ্য প্রমাণ লোপাট হতে পারে। একই অভিযোগ তুলে আর জি কর চত্বরে বিক্ষোভ দেখায় বাম ছাত্র ও যুব সংগঠনের সমর্থকরা।

প্রমাণ লোপাটের অভিযোগ উড়িয়ে দিয়ে সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘বলা হচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্যই নাকি ওটা ভাঙা হয়েছে। প্রমাণ লোপাট আমি করতে যাব কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন ওখানে কেন রেস্টরুম করতে গেল! আরে ওখানে রেস্টরুম থাকলে তো আর মেয়েটিকে ওই সেমিনার রুমে যেতে হতো না।’

Releated Posts

‘বীর গার্ডিয়ান’ মহড়ায় ভারত-জাপান বাহিনীর সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে: বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় বায়ুসেনা (আইএএফ) এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জেএএসডিএফ) মধ্যে যোধপুরে আয়োজিত ‘এক্সারসাইজ বীর…

ByByNews Desk Sep 5, 2026

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top