News Flash

  • Home
  • দিনের খবর
  • হাসপাতালে রক্ষীদের দায় ডাক্তারবাবুদের নেওয়ার নিদান মুখ্যমন্ত্রীর
Image

হাসপাতালে রক্ষীদের দায় ডাক্তারবাবুদের নেওয়ার নিদান মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): “হাসপাতালে যে বেসরকারি সংস্থার রক্ষী নেওয়া হচ্ছে, তাদের বিষয়টি ডাক্তারবাবুদেরই দেখতে হবে।’’ সোমবার হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘যে বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলোকে রক্ষী দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে, তারা যদি ঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে তাদের কালো তালিকাভূক্ত করা হবে। স্বাস্থ্যসচিবকে বলছি এই বিষয়ে কোন ছাড় নেই।’

মুখ্যমন্ত্রী বলেন ‘ডাক্তারবাবুরা নিজেদের দায়িত্বও অস্বীকার করতে পারেন না। সব কিছুই পুলিশকে দেখতে হবে, এটা হতে পারে না। হাসপাতালে যে বেসরকারি সংস্থার রক্ষী নেওয়া হচ্ছে সেটা ডাক্তারবাবুদেরই দেখতে হবে।’

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সেমিনার হলের দায়িত্বে থাকা দুজন নিরাপত্তা রক্ষীকে ঘটনার পরদিনই সাসপেন্ড করার নির্দেশ দেয় স্বাস্থ্যভবন। প্রায় প্রতিটি হাসপাতালেই নিরাপত্তার জন্য রক্ষীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

Releated Posts

‘বীর গার্ডিয়ান’ মহড়ায় ভারত-জাপান বাহিনীর সমন্বয় ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে: বায়ুসেনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় বায়ুসেনা (আইএএফ) এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জেএএসডিএফ) মধ্যে যোধপুরে আয়োজিত ‘এক্সারসাইজ বীর…

ByByNews Desk Sep 5, 2026

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লুকানো নয়, নির্মূল করাই লক্ষ্য: মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গোপন করা নয়, বরং রোগটি নির্মূল করাই পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য…

ByByNews Desk Sep 5, 2026

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top