News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image

নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল, বৃষ্টিও শুরু হয়েছে।সোমবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন, দফায় দফায় বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সমুদ্রে হাওয়ার বেগ আরও বাড়বে।কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও। সোমবার বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। পূর্ব মেদিনীপুরে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।এরপর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বীরভূম, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। এ ছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার।

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top