News Flash

  • Home
  • প্রধান খবর
  • ড্রোন ও ক্যামেরায় চলছে নজরদারি, বাহরাইচে তবুও অধরা মানুষখেকো দুই নেকড়ে
Image

ড্রোন ও ক্যামেরায় চলছে নজরদারি, বাহরাইচে তবুও অধরা মানুষখেকো দুই নেকড়ে

বাহরাইচ, ৯ সেপ্টেম্বর (হি.স.): মানুষখেকো দুই নেকড়েকে কিছুতেই ধরতে পারছে না উত্তর প্রদেশের বন দফতর। দুই নেকড়ের আতঙ্কে রীতিমতো ঘুম উড়েছে উত্তর প্রদেশের বাহরাইচের বাসিন্দাদের। চারটে নেকড়ে ধরা পড়লেও এখনও দু’টি ঘুরে বেড়াচ্ছে। ড্রোন ও ক্যামেরায় নজরদারি, টোপ সাজিয়েও বাগে আনা যায়নি। সেই দু’টি মানুষখেকো নেকড়েকে ধরতে হন্যে হয়ে খুঁজছে বন দফতর।সোমবার সকালেও বন দফতরের পক্ষ থেকে ওই দু’টি নেকড়েকে ধরতে অভিযান চালানো হয়েছে।বন দফতর জানিয়েছে, “আমরা নেকড়েদের সন্ধান করছি। অনুসন্ধান অভিযানে ড্রোনও ব্যবহার করা হচ্ছে। নেকড়েদের গতিবিধির ওপর নজর রাখতে সিকান্দারপুর গ্রামের কাছে জঙ্গলে স্ন‍্যাপ ক্যামেরা বসানো হয়েছে।” মূলত ৬টি নেকড়েই প্রথম থেকে মানুষের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদের মধ্যে চারটি ধরা পড়েছে। বাকি দু’টি এখনও অধরা।

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top