News Flash

  • Home
  • দিনের খবর
  • রাতের মধ্যেই নিরাপত্তার প্রয়োজনীয় জিনিস সিআইএসএফ-কে দিতে রাজ্যকে নির্দেশ
Image

রাতের মধ্যেই নিরাপত্তার প্রয়োজনীয় জিনিস সিআইএসএফ-কে দিতে রাজ্যকে নির্দেশ

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): আর জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও অসহযোগিতার অভিযোগ জানাল কেন্দ্র। আদালতের নির্দেশ, সোমবারই রাত ৯টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফ-কে দেবে রাজ্য।

কেন্দ্রের তরফে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে জানানো হয়, আর জি করে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু রাজ্য সহযোগিতা করছে না। সিআইএসএফ যে সব জওয়ানকে মোতায়েন করা হয়েছে, তাঁদের উপযুক্ত থাকা-খাওয়ার বন্দোবস্ত করেনি রাজ্য সরকার।

এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে অভিযোগ করেন, সিআইএসএফের ৩ কোম্পানি লেডি কনস্টেবল মোতায়েন করার কথা আর জি করে। কিন্তু তাঁদের থাকার জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে দেড় ঘণ্টা দূরে।

যদিও রাজ্যের দাবি, সিআইএসএফ জওয়ানদের সবরকমের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, সবার উপযুক্ত থাকার বন্দোবস্ত করা হয়েছে। এদিন প্রধান বিচারপতি জানান, রিপোর্ট অনুযায়ী ৩ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। আরও ২ কোম্পানি মোতায়েন করা বাকি।

এই অভিযোগ নিয়ে আগেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল কেন্দ্র। সোমবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, স্বরাষ্ট্র দফতরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফের সিনিয়র অফিসারেরা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন।

রাজ্যের তরফে আরএমএ কোয়ার্টার, আর জি কর কলেজ এবং ইন্দিরা মাতৃ সদনে জওয়ানদের থাকার ব্যবস্থা করার কথা। রাজ্য এবং কেন্দ্রের তরফে মনোনীত আধিকারিকরা যৌথভাবে পুরো বিষয়টি নিশ্চিত করবেন।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top