News Flash

  • Home
  • দিনের খবর
  • পুজোর অনুদান প্রত্যাখ্যান নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Image

পুজোর অনুদান প্রত্যাখ্যান নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): “অনেক ক্লাব অনুদান নেওয়ার জন্য আবেদন করেছে। যারা টাকা নিতে চান না, ভালো, নেবেন না। আমরা সেই টাকা অন্যদের দেব।” সোমবার এনিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর জি কর আবহে দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্যের পুজো উদ্যোক্তারা। অনেকে প্রতিবাদ স্বরূপ অনুদান প্রত্যাখ্যান করছেন। কেউ আবার দুটি বিষয়কে একনজরে দেখতে নারাজ।  সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠকে তিনি জানান, পুজোয় অনুদান দিতে রাজ্য সরকারের মোট ৪৫০০ কোটি টাকা খরচ হচ্ছে।

দুর্গাপুজোর আর একমাস বাকি। কিন্তু এবার উৎসবের আবহ একটু অন্য। মিশে রয়েছে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের মতো নারকীয় ঘটনা। তার দ্রুত সুবিচারের দাবিতে অনেকেই পুজোয় আড়ম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা নিতে নারাজ।

এনিয়ে  সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ”যারা টাকা নেবেন না, ঠিক আছে। তাদের নিশ্চয়ই সামর্থ্য আছে। সেই টাকা আমরা অন্য পুজো কমিটিকে দেব। অনেকেই তো অনুদান নিতে চেয়ে আবেদন করেছে। জানি না, কতজনকে দিতে পারব। এমনিতে আমাদের এই বাবদ ৪৫০০ কোটি টাকা খরচ হচ্ছে। মঙ্গলবার থেকে এই টাকাটা দেওয়া শুরু হবে।”

প্রতি বছরই পুজোর সময় বিদ্যুৎ ব্যবহারে ছাড় দেয় রাজ্য সরকার। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সেইসঙ্গে আরও বিশেষ ছাড়ের কথা বলেছহন মুখ্যমন্ত্রী। যেসব পুজো উদ্যোক্তা সরকারের সামাজিক প্রকল্পগুলি তুলে ধরবেন, তাঁরা কিছু সুবিধা পাবেন বলে এদিন নবান্নে জানান মুখ্যমন্ত্রী। তবে তা সরাসরি আর্থিক সুবিধা নয়।

দুর্গাপুজোর মতো বড় আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তাঁর বার্তা, জনগণের যাতে অসুবিধা না হয়, মণ্ডপগুলিতে যাতে সুরক্ষাবিধি মানা হয়, সেসব দিকে নজর রাখতে হবে।

Releated Posts

দেওয়াসে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত একাধিক; ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল/দেওয়াস, ১৪ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের দেওয়াস জেলার টঙ্ককালা এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 14, 2026

ঈশ্বরপ্রদত্ত দায়িত্ব’, নতুন কেরল গড়তে মানুষের সমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী মনোনীত সতীশন

তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী পদে মনোনীত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা, নম্রতা এবং রাজনৈতিক বার্তার…

ByByTaniya Chakraborty May 14, 2026

কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন, জল্পনার অবসান কংগ্রেসে

নয়াদিল্লি/তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস): টানা জল্পনা, দরকষাকষি এবং রাজনৈতিক লবিংয়ের পর অবশেষে কেরলের ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে ভি. ডি.…

ByByTaniya Chakraborty May 14, 2026

নীট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় সিবিআইয়ের নজরে সিকারের মেডিক্যাল পড়ুয়া ও অভিযুক্তদের আত্মীয়রা

জয়পুর, ১৪ মে (আইএএনএস): রাজস্থানের কোচিং হাব সিকারকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে নীট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top