News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি করের ঘটনা নিয়ে বিরোধীদের হুমকি, বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতৃত্বের
Image

আর জি করের ঘটনা নিয়ে বিরোধীদের হুমকি, বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতৃত্বের

মালদা, ৮ সেপ্টেম্বর (হি.স.): আর জি করের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি। রবিবার মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের প্রতিবাদ সভায় এই বক্তব্য রাখেন তিনি। সভায় তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকারও বিরোধীদের রাস্তায় ফেলে মারধরের হুমকি দেন।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ৪ তারিখের রাতে দলীয় কর্মসূচি চলাকালীন কিছু বিরোধী ব্যক্তি তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তৃণমূল নেতৃত্ব একের পর এক হুমকি দিতে শুরু করে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুর রহিম বকশি বলেন, “বিরোধীরা আমাদের পতাকা ছিঁড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। তারা যদি মনে করে তৃণমূল দুর্বল, তাহলে ভুল ভাবছে। আমাদের একটি পতাকার বদলে আমরা তাদের ৫০ জনের চামড়া তুলে দিতে পারি।”

সহ-সভাপতি দুলাল সরকার বলেন, “আমরা চাইলে তাদের রাস্তায় ফেলে পিটিয়ে দিতে পারতাম, কিন্তু করিনি। বিরোধীরা মানুষের সাথে গোলমাল লাগানোর চেষ্টা করছিল, যা সফল হয়নি।”

পাল্টা প্রতিক্রিয়ায় মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “এটাই তৃণমূলের কালচার। আমাদের কেউ তাদের পতাকা ছিঁড়ে ফেলেনি। হুমকি দেওয়া তৃণমূলের অভ্যাসে পরিণত হয়েছে।”

এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top