News Flash

  • Home
  • দিনের খবর
  • শান্তিপুরে শ্মশান যাত্রীদের গাড়িতে বাঁশ বোঝাই লরির ধাক্কায় নিহত এক, আহত ৪
Image

শান্তিপুরে শ্মশান যাত্রীদের গাড়িতে বাঁশ বোঝাই লরির ধাক্কায় নিহত এক, আহত ৪

শান্তিপুর, ৮ সেপ্টেম্ব র(হি.স.): নদীয়া জেলার শান্তিপুরের ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে এক মারাত্মক পথ দুর্ঘটনায় এক শ্মশান যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার গভীর রাতে, নদীয়া জেলার শিমুরালি চান্দুরিয়া এলাকা থেকে সৎকার সম্পন্ন করে নবদ্বীপ ফেরার পথে একটি শ্মশান যাত্রীদের গাড়ি শান্তিপুর ফুলিয়ায় একটি গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি বাঁশ বোঝাই লরি পেছন থেকে এসে সজোরে গাড়িটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ৩৪ বছর বয়সী গোপাল সিকদারের মৃত্যু হয়।

অন্য চারজন, সুজয় হালদার, গোবিন্দ বাঁচার, অজয় মল্লিক ও রবি হালদার গুরুতর আহত হন। তাঁদের প্রথমে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার পর, ঘাতক লরির চালক ও খালাসি পালিয়ে যায়। শান্তিপুর থানার পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘাতক লরিকে আটক করেছে এবং চালক ও খালাসির খোঁজে তদন্ত শুরু করেছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top