News Flash

  • Home
  • খেলা
  • বক্সনগরে দ্বিতীয় এমএলএ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সব খেলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফুটবল: মুখ্যমন্ত্রী
Image

বক্সনগরে দ্বিতীয় এমএলএ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন সব খেলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফুটবল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৮ সেপ্টেম্বর: সব খেলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফুটবল। বিশ্বব্যাপী ফুটবল খেলার জনপ্রিয়তাও সবচেয়ে বেশী। আজ বক্সনগর মিনি স্টেডিয়ামে দ্বিতীয় এমএলএ কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় রাজ্য বিপর্যস্ত। ত্রাণ সরবরাহ, পরিকাঠামো পুন:নির্মাণের পাশাপাশি মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্যের মানুষের সহযোগিতায় স্বাভাবিক জীবন পুনরায় ফিরে আসবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রতিযোগিতার প্রথম খেলায় অংশগ্রহণকারী দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তফাজ্বল হোসেন, সিপাহীজলা জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য সুপ্রিয়া দাস দত্ত, সমাজসেবী সুভাষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top