News Flash

  • Home
  • দিনের খবর
  • দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু জার্মানির
Image

দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু জার্মানির

ডুসেলডর্ফ, ৮ সেপ্টেম্বর (হি.স.): দাপুটে জয়ে উয়েফা নেশন্স লিগের যাত্রা শুরু করল জার্মানি। শনিবারআ ডুসেলডর্ফে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধে নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ একটি করে গোল করেন।

শুরুর ম্যাচে জার্মানি একচ্ছত্র আধিপত্য দেখায়। ঘরের মাঠের ইউরোয় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর চারজন জার্মান খেলোয়াড় টনি ক্রুস, টমাস মুলার, ইলকায় গুন্দোয়ান এবং ম্যানুয়েল ন্যুয়ারঅবসরের ঘোষণা করেছেন। তাই নতুন জার্মানি উয়েফা নেশন্স লিগে কেমন খেলে সেটাই ছিল দেখার।

এই ম্যাচে গোলের জন্য তারা ২৩টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রেখেছে। আর  হাঙ্গেরি ৬টি শটের মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে।

এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top