News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী অক্টোবর থেকে শুরু হবে অ্যান্ড্রু ফ্লিন্টফের নতুন দায়িত্ব
Image

আগামী অক্টোবর থেকে শুরু হবে অ্যান্ড্রু ফ্লিন্টফের নতুন দায়িত্ব

লন্ডন, ৮ সেপ্টেম্বর (হি.স.): কোচিং কেরিয়ারে পথ চলা শুরু হল অ্যান্ড্রু ফ্লিন্টফের। পেলেন নতুন দায়িত্ব। ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) প্রধান কোচ হলেন ইংল্যান্ডে প্রাক্তন এই পেস বোলিং অলরাউন্ডার।

শনিবার এই খবর জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী অক্টোবর থেকেই শুরু হবে ফ্লিন্টফের এই নতুন দায়িত্ব।

লায়ন্সের প্রধান কোচ হয়ে ফ্লিন্টফ প্রথম যাবেন দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর ২০২৫ এর জানুয়ারিতে তার কোচিংয়ে লাল বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে দল। এরপর ঘরের মাঠে ভারত ও জিম্বাবুয়ের ‘এ’ দলকে স্বাগত জানাবে ইংল্যান্ড লায়ন্স।

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তাঁর কেরিয়ারটা শেষই হয়ে যাচ্ছিল। গত বছর সুস্থ হয়ে ক্রিকেটে ফিরেছেন ফ্লিন্টফ। ইংল্যান্ড লায়ন্স-এর কোচ হওয়ার আগে ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজ করেছেন তিনি।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top