News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ফুটবলে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা আজ, টিএফএ-র শুভেচ্ছা 

জাতীয় ফুটবলে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা আজ, টিএফএ-র শুভেচ্ছা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্যদল রওয়ানা হচ্ছে আগামীকাল। সাব জুনিয়র বালকদের ফুটবল দল আসামের জোরহাটে আয়োজিত অনূর্ধ্ব ১৫ জাতীয় সাব জুনিয়র বালকদের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশ্যে রাজ্য দল আগামীকাল রওয়ানা হবে। আজ, শনিবার বিকেলে, উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে রাজ্য দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই রাজ্য দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ২২ জন খেলোয়ার এবং দুইজন অফিসিয়াল সহ মোট ২৪ জনের দল আগামীকাল আসামের জোরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেবে। উল্লেখ্য, জার্জিস অন্তরে এগিয়ে এসেছেন প্রখ্যাত ব্যবসায়ী সুজিত সাহা। তিনিও মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে আসন্ন টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানাই।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পাশাপাশি ক্রীড়া মোদী মহলও রাজ্য দলকে শুভেচ্ছা জানাচ্ছে। রাজ্য দলের খেলোয়াররা হলো: সন্দীপ দেববর্মা, ধর্ম সাধন জমাতিয়া, মানব দেববর্মা, সুব্রত সিনহা, তরুণ চাকমা, সান জমাতিয়া, ভিক্টর হালাম, জেনেসিস ডার্লং (অধিনায়ক), হাম ক্রুঙ্গা রিয়াং, আধার জমাতিয়া, মেসকারিয়ান রিয়াং, আরিয়ান সিনহা, অমরজিৎ সিংহ, রোহিত দেববর্মা, নাইথক জমাতিয়া, বিবেক মুহুরী, সুশান্ত দেববর্মা, পইতু দেববর্মা আয়ুষ চাকমা, তরুণ সরকার, অর্ণব দেব। কোচ সমীর ত্রিপুরা, ম্যানেজার সমরজিৎ দেববর্মা। উল্লেখ্য, রাজ্য দলের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর চন্ডিগড় এর বিরুদ্ধে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৪ সেপ্টেম্বর হরিয়ানার বিরুদ্ধে এবং ১৬ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর এর বিরুদ্ধে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top