News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটের আগে নিরাপত্তা আঁটোসাঁটো জম্মু ও কাশ্মীরে, ভোট কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা
Image

ভোটের আগে নিরাপত্তা আঁটোসাঁটো জম্মু ও কাশ্মীরে, ভোট কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

শ্রীনগর, ৭ সেপ্টেম্বর (হি.স.): ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে জম্মু ও কাশ্মীর। সর্বদা কড়া নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তাছাড়া ভোটগ্রহণ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তা ভোটদান কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ডোডার জেলা নির্বাচনী অফিসার হরবিন্দর সিং বলেছেন, “এই আসন্ন বিধানসভা নির্বাচনের অন্যতম কেন্দ্রবিন্দু হল নজরদারি। আমাদের ২৭টি স্ট্যাটিক নজরদারি দল রয়েছে, তারা ২৪ ঘন্টা সীমান্তে ৩টি শিফটে কাজ করবে। আমাদের ২৭টি ফ্লাইং স্কোয়াড দলও রয়েছে…আমরা ৫৩৪টি ভোটকেন্দ্র ২৪ ঘন্টা সিসিটিভি-র মাধ্যমে লাইভ পর্যবেক্ষণ করতে যাচ্ছি।”শ্রীনগর, ডোডা-সহ জম্মু ও কাশ্মীরের সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। ৯০-আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় ভোট হবে ৩ দফায়। প্রথম দফায় ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ভোট ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ভোট ১ অক্টোবর। ফল ঘোষণা ৮ অক্টোবর।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top