News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানায় এএপি-কংগ্রেসের সম্ভাব্য জোটকে কটাক্ষ পুনওয়ালার, বললেন তাঁদের কোনও দৃষ্টিভঙ্গি নেই
Image

হরিয়ানায় এএপি-কংগ্রেসের সম্ভাব্য জোটকে কটাক্ষ পুনওয়ালার, বললেন তাঁদের কোনও দৃষ্টিভঙ্গি নেই

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি (এএপি) ও কংগ্রেসের সম্ভাব্য জোটকে কটাক্ষ করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। কটাক্ষ করে শেহজাদ বলেছেন, ইন্ডি জোটের কোনও মিশন ও দৃষ্টিভঙ্গি নেই। শনিবার বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “তাঁদের আছে শুধু নিজেদের উচ্চাকাঙ্খা। তাঁরা নিজেদের দুর্নীতিকে রক্ষা করতে চায়। এই কারণে তাঁরা কিছু জায়গায় জোট গঠন করলেও পরে তা ভেঙে যায়।”শেহজাদ পুনাওয়ালা আরও বলেছেন, “পঞ্জাবে এএপি এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে। দিল্লিতে তাঁরা আগে একসঙ্গে ছিলেন এবং এখন হরিয়ানায় অনিশ্চয়তা (এএপি এবং কংগ্রেসের মধ্যে)। এটি হরিয়ানায় কংগ্রেসের হতাশা দেখায়। হরিয়ানায় একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো রাজনৈতিক দলগুলিকেও একত্রিত হতে হবে। এর অর্থ হরিয়ানায় যদি তাঁরা এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে তাঁদের জনগণের সমর্থন পাওয়ার কোনও নিশ্চয়তা নেই।”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top