নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): সমগ্র দেশে শনিবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। মহারাষ্ট্ৰে শনিবার থেকেই শুরু হয়েছে গণেশ উৎসব। গণেশ চতুর্থী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, সমস্ত দেশবাসীকে গণেশ চতুর্থীর হার্দিক শুভকামনা।ভগবান গণেশ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। পারিবারিক পুজোর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন ক্লাবের উদ্যোগেও হচ্ছে গণেশ আরাধনা। পুজো প্যান্ডেলগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। ১০ দিন ব্যাপী এই উৎসবের শেষ দিনে গণেশ বিসর্জনও বেশ আকর্ষণীয়।

দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায় পালিত গণেশ চতুর্থী, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















