News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর-কাণ্ডে রবিবার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা
Image

আর জি কর-কাণ্ডে রবিবার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরা

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’। সমাজমাধ্যমে ইতিমধ্যেই এই পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। মৃৎশিল্পীদের সংগঠন ‘কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি’র ডাকে এবার মিছিল হবে।

আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে এ বার পথে নামতে চলেছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামাবাজার পর্যন্ত মিছিল করবেন তাঁরা। শিল্পীদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজনও যোগ দেবেন মিছিলে।

সংগঠনের সম্পাদক বাবু পাল বলেছেন, ‘‘কুমোরটুলি মৃৎশিল্পের পীঠস্থান। আমরা মাটির দুর্গা নির্মাণ করি। কিন্তু, রক্তমাংসের দুর্গা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন। তাই বিচার চেয়ে পথে নামছি আমরা।’’ পুজোর মুখে এই সময়টায় প্রবল ব্যস্ততা থাকে কুমোরটুলিতে। তার মধ্যেও পথে নামছেন তাঁরা।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top