News Flash

  • Home
  • দিনের খবর
  • নদীয়ার ভীমপুরে গৃহবধূর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, এলাকাবাসীর বিক্ষোভের পর সৎকার সম্পন্ন
Image

নদীয়ার ভীমপুরে গৃহবধূর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, এলাকাবাসীর বিক্ষোভের পর সৎকার সম্পন্ন

ভীমপুর, ৬ সেপ্টেম্বর(হি.স.): নদীয়ার ভীমপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে দেবেন না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গৃহবধূর মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পরই এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ পায়।

পরবর্তীতে ভীমপুর থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশের আশ্বাসের পর, বৃহস্পতিবার রাত্রিতে ওই গৃহবধূর মরদেহ নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে গিয়ে সৎকার সম্পন্ন করেন পরিবারের লোকজন। যদিও ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনো কাটেনি।

এলাকার মানুষদের একটাই দাবি, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, তবে আরও অনেকেই এতে জড়িত। প্রশাসনকে সেই অভিযুক্তদের দ্রুত তদন্ত করে খুঁজে বের করতে হবে এবং তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে বলে এলাকাবাসীর জোরালো দাবি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top