News Flash

  • Home
  • দিনের খবর
  • অপরাজিতা বিল নিয়ে রাজভবনের আপত্তি, টেকনিক্যাল সমস্যায় বিল পাশে জট
Image

অপরাজিতা বিল নিয়ে রাজভবনের আপত্তি, টেকনিক্যাল সমস্যায় বিল পাশে জট

কলকাতা, ৬ সেপ্টেম্বর(হি.স.): রাজ্যের অপরাজিতা বিল পাশ করতে টেকনিক্যাল সমস্যার কারণে বিলটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। রাজভবনের দাবি, বিধানসভায় পাশ হওয়ার পরও রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় বিস্তারিত রিপোর্ট না পাঠানোর কারণে বিলটি আটকে রয়েছে। সাধারণত, কোনো বিল বিধানসভায় পাশ হলে তা রাজভবনে পাঠানো হয়, যেখানে রাজ্যপাল বিলটি পর্যালোচনা করেন। রাজ্যপালকে সেই বিল কেন আনা হয়েছে, কোন পরিস্থিতিতে আনা হয়েছে, এবং তা কার্যকর করতে রাজ্যের কত টাকা অতিরিক্ত খরচ হবে—এই সমস্ত তথ্য বিশ্লেষণ করতে হয়।

রাজভবন জানিয়েছে, এই ক্ষেত্রে রাজ্য সরকার সেই প্রয়োজনীয় রিপোর্ট পাঠায়নি। ফলে, টেকনিক্যাল সমস্যার কারণে বিলটি এখনো পাশ করা সম্ভব হয়নি। এদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিলকে সমর্থন করলেও স্পষ্টভাবে জানিয়ে দেন, “এই বিল কার্যকর করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের।” এখন দেখার বিষয়, এই বিলের জটিলতা কত দ্রুত কাটানো সম্ভব হয় এবং রাজভবনের আপত্তি মেটানোর জন্য রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top