News Flash

Image

সুইডেন সফরে পুর প্রতিনিধি দল

 কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স. ) : বানভাসি কলকাতা শহরের ছবি বদল করতে চাইছে পুর কর্তৃপক্ষ। বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার। কালিঘাট ও পুদিরহাট এই দুই নিকাশি পাম্পিং স্টেশনের জন্য অতি আধুনিক মেশিন আনার তোড়জোড় চলছে। এর পরিপ্রেক্ষিতে বিদেশে সফর। সুতরাং কলকাতা পুরসভার কর্মকর্তারা সুইডেন সফরে। সে দেশের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখা হবে। জলমগ্ন শহরের নাগরিক যন্ত্রনা থেকে মুক্তির উপায় খুঁজতে তা কাজে আসবে বলেই ধারণা। কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পের অধীনে ওই একজোড়া পাম্পিং মেশিন কেনার পরিকল্পনা রয়েছে। সুইডেন থেকে ওই মেশিন এই শহরে এসে পৌঁছানোর আগে হাতে কলমে ও সশরীরে তা পর্যালোচনা করা হবে ওই সফরে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই পাম্পিং স্টেশন সংস্কারের জন্য আগেই সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত করোনার আবহে জার্মানি থেকেই পাম্প নিয়ে আসে পুর কর্তৃপক্ষ। যদিও তা আগেভাগে পরখ করা হয় নি। ওই ঘটনার পুনরাবৃত্তি হোক তা চাইছেন না বিভাগীয় আধিকারিক ও দফতরের কর্তা থেকে কর্মীরাও ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top