News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, ফের আগুন মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে
Image

৫ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, ফের আগুন মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে

মুম্বই, ৬ সেপ্টেম্বর (হি.স.): ফের অগ্নিকাণ্ড মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে। শুক্রবার সকালে মুম্বইয়ের লোয়ার পারেল পশ্চিমে, কমলা মিলস কম্পাউন্ডের টাইমস টাওয়ার বিল্ডিংয়ে আগুন লাগে। বিগত ৫ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার আগুন লাগল কমলা মিলস কম্পাউন্ডে। যদিও, শুক্রবারের অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দমকলের ৯টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে এমএনএস নেতা সন্দীপ দেশপান্ডে বলেছেন, “৫ বছরের মধ্যে তৃতীয়বার কমলা মিলস কম্পাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ফায়ার অডিট নেই… কমলা মিলস কম্পাউন্ডে অবৈধ নির্মাণ দিন দিন বাড়ছে। স্থানীয় বিধায়করা বেআইনি নির্মাণে সমর্থন করছেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেন জনপ্রতিনিধিরা অবৈধ নির্মাণে মদত দিচ্ছেন?”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top