News Flash

  • Home
  • দিনের খবর
  • শিশুরা দেশের ভবিষ্যত ও শিক্ষকরা হলেন সেই ভবিষ্যৎ গঠনের কারিগর : রাষ্ট্রপতি
Image

শিশুরা দেশের ভবিষ্যত ও শিক্ষকরা হলেন সেই ভবিষ্যৎ গঠনের কারিগর : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি জানান, শিশুরা দেশের ভবিষ্যত এবং শিক্ষকরা হলেন সেই ভবিষ্যৎ গঠনের কারিগর। পড়ুয়াদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ জাগ্রত করা শিক্ষকদের কর্তব্য। আধুনিক পদ্ধতি এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা পড়াশোনার মানোন্নয়নে সাহায্য করতে পারেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষক সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, শিক্ষক দিবস হল এমন একটি উপলক্ষ্য, যেখানে শিশু ও কিশোর মন তাদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারেন। তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

Releated Posts

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top