News Flash

  • Home
  • দিনের খবর
  • সিঙ্গাপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী, ঢোল ও করতালে অভ্যর্থনা প্রবাসীদের
Image

সিঙ্গাপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী, ঢোল ও করতালে অভ্যর্থনা প্রবাসীদের

সিঙ্গাপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সিঙ্গাপুর পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স উয়ং-এর আমন্ত্রণে তাঁর এই সিঙ্গাপুর সফর। উভয় নেতা ভারত – সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈষয়িক বিষয়গুলি নিয়েও মত বিনিময় করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রায় ৬ বছর পর সিঙ্গাপুর গেলেন। সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বিরাট প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। একই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের উন্নতি ঘটছে। আশিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গাপুর শীর্ষ রয়েছে। বুধবার সিঙ্গাপুরে পৌঁছনোর পর ঢোল ও করতালে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নিজেও ঢোল বাজান।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top