News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, প্রতিনিধি পর্যায়ের বৈঠক উভয়ের মধ্যে
Image

ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, প্রতিনিধি পর্যায়ের বৈঠক উভয়ের মধ্যে

ব্রুনেই দারুসসালাম, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া প্রতিনিধি পর্যায়ের আলোচনায় বসেন। ভারত ও ব্রুনেইয়ের মধ্যে মউ স্বাক্ষর ও বিনিময় হয়। প্রতিনিধি পর্যায়ের আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর প্রমুখ। প্রতিনিধি পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা একে অপরের অনুভূতিকে সম্মান করি। আমি নিশ্চিত, আমার সফর এবং আমাদের মধ্যে আলোচনা ভবিষ্যতে আমাদের সম্পর্কের জন্য একটি কৌশলগত দিকনির্দেশনা দেবে। আবারও, এই উপলক্ষে, আমি আপনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আপনার সদয় কথা, উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আমি আপনাকে এবং সমগ্র রাজপরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে স্বাধীনতার ৪০-তম বার্ষিকীতে আপনাকে এবং ব্রুনেইয়ের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। আমাদের শতবর্ষের সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমাদের বন্ধুত্বের ভীত হল আমাদের মহান সাংস্কৃতিক ঐতিহ্য। আপনার নেতৃত্বে আমাদের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে। ২০১৮ সালে আমাদের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে আপনার ভারত সফরের স্মৃতি এখনও ভারতের জনগণ অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করে। আমি অত্যন্ত আনন্দিত যে, আমি আমার তৃতীয় মেয়াদের শুরুতে ব্রুনেই পরিদর্শন করার এবং আপনার সঙ্গে ভবিষ্যতের বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি।”

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top