News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন পবন কল্যাণ, দুষলেন পূর্বতন সরকারকে
Image

অন্ধ্রে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন পবন কল্যাণ, দুষলেন পূর্বতন সরকারকে

বিজওয়াড়া, ৪ সেপ্টেম্বর (হি.স.) : অন্ধ্রপ্রদেশে বন্যা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। বন্যা পরিস্থিতির জন্য দখলদারি ও পূর্বতন সরকারকে দুষেছেন তিনি। বুধবার পবন কল্যাণ বলেছেন, “আমি পর্যালোচনা বৈঠক করেছি। বন আধিকারিকরা বনাঞ্চলে দখলদারির বিষয়ে খুবই সতর্ক এবং ব্যবস্থা নিয়েছেন। যখন শহরাঞ্চলে দখলদারির কথা আসে, তখন কোনও ব্যবস্থা নেওয়া হয় না। আগের সরকারগুলি মনোযোগ দেয়নি। এটি জলের স্বাভাবিক গতিপথকে অবরুদ্ধ করার কারণে অনেক সমস্যা সৃষ্টি করছে।” উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ আরও বলেছেন, “পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য যা যা করা দরকার তা করবে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top