News Flash

Image

সিবিআইয়ের প্রতি চার প্রশ্ন কুণালের

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : আর জি কর-কাণ্ডের তদন্তভার সিবিআই নেওয়ার পর যত দিন যাচ্ছে, ওই কেন্দ্রীয় সংস্থার ওপর রাজ্যের শাসক দলের উষ্মাও বাড়ছে। সিবিআইয়ের প্রতি বুধবার চারটি প্রশ্ন রাখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আর জি করে ডাক্তারি ছাত্রী খুনে সঞ্জয় রায় একাই ছিল নাকি আরও কেউ যুক্ত ছিল? এটা কি স্রেফ একটি নারকীয় ঘটনা নাকি কোনও চক্র অন্য কোনও কারণে এই ঘটনা ঘটিয়েছে? তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই আনলে তাঁদের এদের কারণ ব্যাখ্যা করতে হবে। এবং এব্যাপারে যদি সিবিআই নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে তাহলে তাঁদের এও বলতে হবে, তাঁরা এবিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে বা নিতে চলেছে তারও ব্যাখ্যা দিতে হবে।”

আর জি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডের বিচার চেয়ে ৯ আগস্ট থেকেই আন্দোলনে নেমেছেন তাঁর সহপাঠীরা। নাগরিক সমাজের তরফেও শহর জুড়ে প্রতিদিনই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। সকলেই চাইছেন দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর সাজার ব্যবস্থা করুক আদালত। এখন দেখার, সিবিআই বৃহস্পতিবার এ ব্যাপারে আদালতে কী রিপোর্ট জমা করে।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top