News Flash

  • Home
  • Uncategorized
  • অবসরপ্রাপ্ত শিক্ষকের সাফল্যের গল্প, ড্রাগনফ্রুট চাষ করে তাক লাগিয়েছেন হিমাচলের জীবন রানা
Image

অবসরপ্রাপ্ত শিক্ষকের সাফল্যের গল্প, ড্রাগনফ্রুট চাষ করে তাক লাগিয়েছেন হিমাচলের জীবন রানা

ধর্মশালা, ৪ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ চাকরি জীবনের পর, অবসরে অধিকাংশ মানুষই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন বেছে নেন, আর এই অবসরের সময়ই ড্রাগনফ্রুট চাষ করে তাক লাগিয়েছেন হিমাচল প্রদেশের জীবন রানা। দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন জীবনবাবু, অবসরকালীন সময়ে চাষাবাদ করে সাফল্যের নতুন গল্প রচনা করেছেন তিনি। জীবনবাবুর বাগানে ফলন হয়েছে বিপুল ড্রাগনফ্রুট। যা আকারেও বেশ আকর্ষণীয়।অবসরকালীন সময়ে জীবন রানা নিজের পৈতৃক জমিতে ভাগ্য খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন। জীবনের দাদু মতি সিংও একজন কৃষক ছিলেন। জীবন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নাগরোটা সুরিয়ানের কাছে ঘর জরোতে থাকেন। জীবন বলেছেন, “আমার ছেলে পেশায় সিভিল ইঞ্জিনিয়ার আশিস রানার কঠোর পরিশ্রম এবং আমার স্ত্রী কুন্তা রানার সহযোগিতার ফল এই ড্রাগনফ্রুট চাষ।” জীবনের মতে, কোভিড মহামারীর সময়ই তিনি এবং তাঁর ছেলে আশিস চাষকে পেশা হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সময়ে, রাজ্যের অনেকেই এই ফলের কথা শোনেনি অথবা স্বাদও নেননি। তাই ফল ফলনের চিন্তাভাবনা করেন তাঁরা। পেয়েছেন সাফল্যও।

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top