News Flash

  • Home
  • খেলা
  • পাকিস্তানের মাটিতে বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়
Image

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়

রাওয়ালপিন্ডি, ৩ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের মাটিতে বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়। এক নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ২৪ বছরের যাত্রায় পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশ টেস্ট জিতেছিল গত ম্যাচেই অর্থাৎ প্রথম টেস্টে। এরপর বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টে চার দিনেই তাদের পূর্ণশক্তির দলকে হারিয়ে ২-০তে টেস্ট সিরিজ জিতে নিল টাইগাররা। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। অসাধারণ সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস, সিরিজসেরা মেহেদি মিরাজ। বাংলাদেশ এর আগে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে দুই বার ও জিম্বাবুয়েকে একবার হোয়াইট ওয়াশ করেছিল।

মঙ্গলবার জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ১৪৩ রান। ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। দলের হয়ে উল্লেখযোগ্য রান করেন জাকির হাসান। তিনি ৩৯ বলে ৪০ রান করেন। নাজমুল হোসেন করেন ৮২ বলে ৩৮ রান। ৭০ বলে ৩৪ রান করেন মুমিনুল। শেষ পর্যন্ত দুই সিনিয়রের ব্যাটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মুশফিক ২২ আর সাকিব ২১ রানে অপরাজিত থাকেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top