News Flash

  • Home
  • খেলা
  • বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে যোগমায়া কালিবাড়ী কমিটি মানুষের পাশে থাকবে, জানালেন সদস্যরা
Image

বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে যোগমায়া কালিবাড়ী কমিটি মানুষের পাশে থাকবে, জানালেন সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৩সেপ্টেম্বর:
বাজেট বিহীন নিয়ম রক্ষার্থে বিলোনিয়া যোগমায়া কালিবাড়ীতে শারদীয়া দূর্গাপূজা আয়োজিত হবে।  এবারের পূজায় কোন সাড়ম্বর থাকবে না। কারোর কাছ থেকে কোন চাঁদা আদায় করবে না যোগমায়া দূর্গা উৎসব কমিটি। শুধুমাত্র কমিটির সদস্যদের চাঁদা দিয়ে হবে এবারের যোগমায়া কালিবাড়ীর দূর্গা পূজার আয়োজন। যদি কেউ স্বইচ্ছায় পূজার জন্য দান করেন তা গ্ৰহন করা হবে। যোগমায়া কালিবাড়ী দূর্গা পূজা কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত  নেওয়া হয় বলে জানান কালীবাড়ি  কমিটির সভাপতি।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় যোগমায়া কালিবাড়ী কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলন হয় কালিবাড়ীর অফিস কক্ষে। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কালিবাড়ি কমিটির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, পূজা কমিটির সম্পাদক মিঠুন বনিক সহ অন্যান্য সদস্যরা। ডাঃ জগদীশ চন্দ্র নমঃ আরো বলেন  বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে যোগমায়া কালিবাড়ী কমিটি মানুষের পাশে থাকবে।

এই সময়ে জলবাহিত রোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানসিক অবসাদ গ্ৰস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যোগমায়া কালিবাড়ী কমিটি বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্তে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য শিবির সহ খাদ্য সামগ্রী , শিক্ষা সামগ্রী  ও বস্ত্র তুলে দেন বলে জানান সভাপতি ডাঃ জগদীশ চন্দ্র নমঃ, তিনি আরো বলেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ড জারি থাকবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে ।

Releated Posts

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top