News Flash

  • Home
  • দিনের খবর
  • জুনিয়র ডাক্তারদের বেন্টিঙ্ক স্ট্রিট যাওয়ার অনুমতি দিল পুলিশ
Image

জুনিয়র ডাক্তারদের বেন্টিঙ্ক স্ট্রিট যাওয়ার অনুমতি দিল পুলিশ

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ধর্না আন্দোলন উঠে গেলো লালবাজার সংলগ্ন এলাকা থেকে। তাদের দাবি মেনে নিল কলকাতা পুলিশ। খুলে দেওয়া হল বিশালাকার লোহার ব্যারিকেড। বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত আন্দোলনকারীদের মানব বন্ধন করে যেতে দেওয়া হবে। একই সঙ্গে ২২ জনের এক প্রতিনিধি দল লালবাজারের ভেতরে গিয়ে সিপি র সঙ্গে কথা বলার অনুমতিও পেয়েছে।

সোমবার লালবাজারের দিকে এগোনোর পথে পুলিশের তরফ থেকে একটি ব্যারিকেড দেওয়া হয়েছিল। তবে আন্দোলনকারীদের সঙ্গে জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারের সঙ্গে আলোচনার পর ডাক্তারদের বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয় ও ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি তুলে ধরবেন এবং তাদের এই উদ্যোগে শহরের সাধারণ মানুষকেও সামিল করতে চান। প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনার মধ্য দিয়ে এই আন্দোলনের পরবর্তী ধাপ নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top