News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষকদের জীবনযাত্রা ও আয় বাড়াতে বড় উদ্যোগ, ৭টি সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

কৃষকদের জীবনযাত্রা ও আয় বাড়াতে বড় উদ্যোগ, ৭টি সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): কৃষকদের জীবনযাত্রা ও আয় বাড়াতে বড় উদ্যোগ নিল নরেন্দ্র মোদী সরকার। সোমবার ৭টি বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “কৃষকদের জীবনযাত্রার উন্নতি এবং তাঁদের আয় বৃদ্ধির জন্য সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৭টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হল – ডিজিটাল কৃষি মিশন। এটি কৃষির জন্য ডিজিটাল পাবলিক পরিকাঠামোর ভিত্তিতে তৈরি করা হচ্ছে। কয়েকটি ভাল পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আমরা সাফল্য অর্জন করেছি। এর ভিত্তিতে, মোট ২,৮১৭ কোটি টাকা বিনিয়োগের সঙ্গে ডিজিটাল কৃষি মিশন স্থাপন করা হবে।”কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, “দ্বিতীয় সিদ্ধান্ত হল, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কিত। কীভাবে আমরা আমাদের কৃষকদের, আমাদের কৃষি সম্প্রদায়কে জলবায়ু-সহনশীল শস্য বিজ্ঞান এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা ২০৪৭-এর জন্য প্রস্তুত করব – এই বিষয়টি মাথায় রেখে এই কর্মসূচির জন্য ৬টি স্তম্ভ স্থাপন করা হয়েছে। যা ৩,৯৭৯ কোটি টাকা ব্যয়ে করা হবে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top