নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইডি-কে, সোমবার এমনই অভিযোগ করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। দলের বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে ইডি-র অভিযান প্রসঙ্গে সঞ্জয় সিং বলেছেন, “ইডি-কে সুপ্রিম কোর্ট বারবার ভর্ৎসনা করছে, তাদের বারবার সতর্কও করা হচ্ছে, যাতে তারা যেন বিদ্বেষের সঙ্গে তদন্ত না করেন, তাদের একমাত্র লক্ষ্যই হল মানুষকে জেলে রাখা। এরপরও আজ ইডি আমানতুল্লাহ খানের বাড়িতে অভিযান চালিয়েছে, এবং এমন সময় যখন তাঁর শাশুড়ি ক্যান্সারে অসুস্থ এবং অপারেশন হয়েছে। আমানতুল্লাহ খানের আইনজীবী ইডি-কে চিঠি দিয়েছেন এবং সময় চেয়েছিল।”এএপি সাংসদ সঞ্জয় সিং আরও বলেছেন, “২০১৬ সালে সিবিআই একটি মামলা নথিভুক্ত করেছিল। দীর্ঘ ৬ বছর তদন্তের পর, সিবিআই বলেছিল যে আমানতুল্লাহ খান কোনও ঘুষ নেননি, তিনি কোনও অর্থনৈতিক অপরাধ করেননি, সিবিআই তাঁকে গ্রেফতারও করেনি, এরপরও ইডি নিজেদের মামলা বন্ধ করেনি। ২০২৩ সালে ইডি আমানতুল্লাহ খানের বাড়িতে অভিযান চালায় এবং ১৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। ২০১৬ সালের একই মামলায় সোমবার আবার ইডি তার বাড়িতে পৌঁছেছে।” উল্লেখ্য, এএপি বিধায়ক আমানতুল্লাহ খানকে এদিন ইডি আধিকারিকরা আটক করেছেন।

বিজেপির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইডি-কে : সঞ্জয় সিং
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















