News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্রপতি শিবাজীর মূর্তি ভাঙার প্রতিবাদে মুম্বইয়ে বিক্ষোভ মিছিল উদ্ধব, শরদ পাওয়ারদের
Image

ছত্রপতি শিবাজীর মূর্তি ভাঙার প্রতিবাদে মুম্বইয়ে বিক্ষোভ মিছিল উদ্ধব, শরদ পাওয়ারদের

মুম্বই, ১ সেপ্টেম্বর (হি.স.): গতবছর রাজকোট দুর্গে ৩৫ ফুট লম্বা ছত্রপতি শিবাজির মূর্তির উন্মোচন হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সম্প্রতি ভেঙে পড়েছে সেই মূর্তি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা মহারাষ্ট্রে। অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে মূর্তি তৈরি করাতেই এই বিপত্তি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যেই জায়গায় জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে।

রবিবার সকালে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘারি জোট ছত্রপতি শিবাজীর মূর্তি ভেঙে পড়ার ঘটনার প্রতিবাদে মুম্বইয়ের হুতাত্মা চক থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করে। এনসিপি-এসসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্র কংগ্রেসের নানা পাটোলে-সহ বিভিন্ন দলের নেতারাও এই মিছিলে যোগ দেন।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top