News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে নিমন্ত্রণ বাড়িতে দুষ্কৃতি হামলা, আহত ৫, থানায় মামলা, ঘটনা রহস্য উন্মোচনে পুলিশ
Image

রাতের আঁধারে নিমন্ত্রণ বাড়িতে দুষ্কৃতি হামলা, আহত ৫, থানায় মামলা, ঘটনা রহস্য উন্মোচনে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর: রাতের আঁধারে হঠাৎ নিমন্ত্রণ বাড়িতে আক্রমণ চালালো দুষ্কৃতিকারীরা। বাড়িতে থাকা অতিথিরা ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় বারোটা নাগাদ এনসিসি থানার অন্তর্গত কুমারী টিলা এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানার মামলা দায়ের করেছেন জয়ন্ত চক্রবর্তী।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবারে রাতে সমীরন কর্মকারের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন আইনজীবী রকি মুড়া সিং, ভিকি মুরাসিং, জয়ন্ত চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। তখন একদল দুষ্কৃতী সমীরণ কর্মকারের বাড়িতে প্রবেশ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। ঘরের ভেতরে প্রবেশ করে তারা কোন এক মেয়েকে খুঁজতে থাকে বলে অভিযোগ। ওই মেয়েকে না পেয়ে সাথে সাথেই দুবৃত্তরা ঘরের আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয়। পাশাপাশি সমীরণ কর্মকারের বাড়িতে উপস্থিত অতিথি সহ সমিরনকেও বেধড়ক মারধোর করে। এই ঘটনাগুলো তর আহত হন মোট পাঁচজন। দুষ্কৃতিকারীদের সঙ্গে পুলিশের পোশাক পরিহিত দুজন ছিলেন অভিযোগ।

এদিকে ঘটনার খবর পেয়ে সিটি কন্ট্রোল থেকে এসে আহতদের উদ্ধার করে জিবিপি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। ঘটনার বিবরণ দিয়ে জয়ন্ত চক্রবর্তী এনসিসি থানায় রবিবার সকালে মামলা দায়ের করেছেন। উনার বক্তব্য দুষ্কৃতিকারীরা বিজেপি দলের সমর্থক। তাদের মোবাইল ফোন নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। তবে কেন এ ধরনের আক্রমণ তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধে গোটা এলাকায়।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top