News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডুকলি ব্লকের পঞ্চায়েত সমিতির শপথগ্রহণ অনুষ্ঠান
Image

ডুকলি ব্লকের পঞ্চায়েত সমিতির শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৩১ আগস্ট: আজ ডুকলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপ্রসাদ পাল বলেন, আজ ডুকলি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাশাপাশি, ডুকলি ব্লকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ডুকলি ব্লকের অন্তর্গত সূর্যমণিনগরের ১১টি পঞ্চায়েত বাঁধারঘাটের ৫টি , গোলাঘাটির তিনটি, কমলাসাগরের কয়েকটি সমিতি রয়েছে। তাঁর কথায়, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে এই গুরুত্বপূর্ণ স্হানে পৌঁছেছেন পঞ্চায়েতের সদস্য ও সদস্যারা। গ্রামের উন্নয়নে একাধিক সিদ্ধান্ত নিতে হবে তাঁদের। জনসেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার জন্য নবনির্বাচিতদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top