News Flash

  • Home
  • দেশ
  • আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তি পেলেন সায়ন লাহিড়ী
Image

আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তি পেলেন সায়ন লাহিড়ী

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): হাই কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার দুপুর ২টোর মধ্যেই মুক্তি পেলেন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। মুক্তির প্রক্রিয়া শেষে ব্যাঙ্কশাল আদালতের বাইরে প্রথম প্রতিক্রিয়ায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি ধন্যবাদ জানান পাশে থাকার জন্য।

আদালতের নির্দেশ মোতাবেক, নির্ধারিত সময়ের আগেই মুক্তি পেলেন সায়ন। দুপুর ১টা ৪১ মিনিট নাগাদ মুক্তি পান তিনি। সেখান থেকে বেড়িয়ে সংবাদমাধ্যমকে বলেন, আমাদের পক্ষে রায় দেওয়ার জন্য হাই কোর্টের প্রতি আমি চির কৃতজ্ঞ। নবান্ন অভিযানের ঘটনায় বাকি ধৃতদেরও ছাড়ানোর জন্য আমাদের লড়াই জারি থাকবে।“

শুক্রবারই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ সায়নকে মুক্তির নির্দেশ দিয়েছিল। দুপুর ২টোর মধ্যে নির্দেশ কার্যকর করার কথাও বলেছিল উচ্চ আদালত। তবে সায়নের গ্রেফতারি সংক্রান্ত মামলাটি চলছিল ব্যাঙ্কশাল আদালতে। সেই কারণে তাঁর মুক্তি সংক্রান্ত আইনি প্রক্রিয়া শনিবার সম্পন্ন হয় ব্যাঙ্কশাল আদালতে।

পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ নিয়েও প্রশ্ন করা হলে ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক ওই ঘটনাকে ‘খুব দুর্ভাগ্যজনক’ বলেই ব্যাখ্যা করেন। তিনি বলেন, “যাঁরা শান্তিপূর্ণ আন্দোলনে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন, তাঁদের চিহ্নিত করুক পুলিশ। আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিলেন তাঁরা।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top