News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
Image

ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ আগস্ট: ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের আজ শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান মহকুমা পঞ্চায়েত অফিসার শুভব্রত ভট্টাচার্য।

দুপুর বারোটায় ব্লকের দ্বিতল ভবনের কনফারেন্স হলে প্রথমে পঞ্চায়েত সমিতির ১১জন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহনের পর  সর্ব সম্মতিক্রমে পুতুল পাল বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভাইচ চেয়ারম্যান হয়েছেন দীপক মজুমদার।

এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি গৌতম সরকার, পুর কাউন্সিলর অনুপম চক্রবর্তী, মৃনাল দত্ত গুপ্ত, প্রাক্তণ বিধায়ক দীলিপ চৌধুরী, সমাজ সেবক গৌতম দত্ত গুপ্ত সহ পঞ্চায়েত গ্রাম প্রধান উপপ্রধান সহ এলাকার জনগণ।

নবনির্বাচিত চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস দায়িত্ব ভার গ্রহন করার পর আলোচনা রাখতে গিয়ে  বলেন ভারত চন্দ্র নগরের প্রত্যেক টি পঞ্চায়েত বন্যায় বিধ্বস্ত। সরকার আমাদের সাহায্য করছে সরকারী সাহায্য গুলো যাতে সঠিক ভাবে আমরা  জনগনের কাছে পৌছে দিতে পারি তার জন্য প্রধান উপপ্রধান সকল পঞ্চায়েত সদস্য এবং সকল অংশের জনগণের সহযোগিতা কামনা করেন।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top