News Flash

  • Home
  • দেশ
  • ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি ৬.৭% হরে বৃদ্ধি পাবে 
Image

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি ৬.৭% হরে বৃদ্ধি পাবে 

নয়াদিল্লি, ৩০ আগস্ট :  কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (এমওএসপিআই) অধীনস্ত জাতীয় পরিসংখ্যান কার্যালয় (এনএসও) থেকে এক বিবৃতিতে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) ক্ষেত্রে মোট ঘরোয়া উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সম্ভাব্য হিসেব প্রকাশ করা হয়েছে|

** ২০২৪-২৫ অর্থবর্ষের এই প্রথম ত্রৈমাসিকের জিডিপি’ হিসাবপত্রের  উল্লেখযোগ্য অংশ হলো :
• গত কয়েক বছরের উচ্চ বেস প্রভাব সত্ত্বেও প্রকৃত  জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৭%;
• গত বছরের  ৫% এর তুলনায় ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃদ্ধি ৭% প্রবৃদ্ধি ;
• নির্মাণ খাতে ৮.৬% এর শক্তিশালী বিকাশ লক্ষ্য করা গেছে ;
• আর্থিক ক্ষেত্র, রিয়েল এস্টেট এবং পেশাদারি পরিষেবাগুলির ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি  ৭.১% হয়েছে ;
• বিশ্ব বাণিজ্যে ধীর প্রবৃদ্ধি সত্ত্বেও রফতানি বৃদ্ধি পেয়েছে ৮.৭ শতাংশ। ইউএনসিটিএডি’র তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে উন্নত দেশগুলির আমদানি বৃদ্ধির সাথে পণ্যদ্রব্য বাণিজ্য মাত্র ১% বৃদ্ধি পেয়েছে। পরিষেবা বাণিজ্যও বেড়েছে মাত্র ১.৫ শতাংশ।

আরো বলা হয়েছে, যে, অনেকগুলো কারণে আগামী ত্রৈমাসিকেও প্রবৃদ্ধির ক্ষেত্রে শক্তিশালী প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে, যেমন –
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) তথ্য অনুসারে, ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ ২৬.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪-এর এপ্রিল-জুন ত্রৈমাসিকে   ২২.৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা প্রায় পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে দ্রুততম সম্প্রসারণ।
• খারিফ মরশুমের বীজ বপনের কাজ চলছে এখন। ২৩ আগস্ট ২০২৪ অনুসারে খরিফ মরশুমের বপন আগের বছরের তুলনায় ১.১ শতাংশ বেশি হয়েছে।
• আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনায় জ্বালানির ব্যবহার ২০২৪ সালের জুন মাসে যেখানে ২.৭% বৃদ্ধি পেয়েছিল, সেখানে  জুলাই মাসে বৃদ্ধি পেয়েছে ৭.৪ শতাংশ।
• পিএমআই ম্যানুফ্যাকচারিং এবং পিএমআই সার্ভিসেস সূচকগুলি দৃঢ়ভাবে ৫০ সূচকের উর্ধে থাকার প্রবণতা ধরে রাখায় দেশীয় উৎপাদন ও পরিষেবা কার্যক্রম  সম্প্রসারিত হচ্ছে।
• ২০২৪ সালের জুলাই মাসে জিএসটি – থেকে রাজস্ব সংগ্রহ গত বছরের একই মাসের জিএসটি রাজস্বের তুলনায় ১০.২৮ % বেশি।
• ২০২৪ এর জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সর্বভারতীয় ক্ষেত্রে যানবাহনের রেজিস্ট্রেশন বা  নিবন্ধীকরণের সংখ্যা ১৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
• ২০২৪ এর জুনে অভ্যন্তরীণ বিমান যাত্রীদের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
• ২০২৪ এর জুনে রেলে মাল পরিবহণের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায়  ১০.১%  বৃদ্ধি পেয়েছে।
• ২০২৪ এর জুলাই মাসে ইউপিআই লেনদেনের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪.৬% বৃদ্ধি পেয়েছে।
• আগের বছরের তুলনায় চলতি বছরে ব্যাঙ্ক ঋণের পরিমাণে দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে, যার মধ্যে ৯ আগস্ট ২০২৪ শেষ হওয়া পাক্ষিকে খাদ্যভিন্ন অন্য ক্ষেত্রের ঋণ বৃদ্ধি পেয়েছে ১৩.৫ শতাংশ।
• ইপিএফও-এর ক্ষেত্রে পেরোল সহ মোট সংযোজন ২০২৪ এর মে মাসের হিসেবে হয়েছে ১৯.৫০ লাখ, অন্যদিকে গত বছরের একই সময়ে তা হয়েছিল ৯.২৫ লাখ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top