News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যার ক্ষয়ক্ষতি নিরুপনে আগত কেন্দ্রীয় দলের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক
Image

বন্যার ক্ষয়ক্ষতি নিরুপনে আগত কেন্দ্রীয় দলের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরায় বন্যা কবলিত এলাকার ক্ষয়ক্ষতি মূল্যায়নে গত ২৮ আগস্ট রাজ্যে আসে আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। দুইদিনে চার জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে শুক্রবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহার সাথে দেখা করে এই প্রতিনিধি দল। 

আলোচনায় এই কেন্দ্রীয় প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছে যে বন্যা পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট  ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে।

বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য রাজ্য সরকারের অনুরোধ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো দলটি গত দুদিন ধরে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এবং খোয়াইয়ের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, এই কেন্দ্রীয় দলের রিপোর্ট ত্রিপুরার বন্যা-দুর্গত মানুষের জন্য আরও সাহায্য ও সহায়তার ক্ষেত্রে কার্যকরী হবে। এর জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ReplyForwardAdd reaction

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top