News Flash

  • Home
  • দেশ
  • কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রায় ১ একর জমিতে “মাতৃ বন” স্থাপন করবে : শিবরাজ সিং চৌহান
Image

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রায় ১ একর জমিতে “মাতৃ বন” স্থাপন করবে : শিবরাজ সিং চৌহান

নয়াদিল্লি, ২৯ অগাস্ট : আজ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আইএআরআই-এর ক্যাম্পাস পুসায় ‘এক পেড় মা কে নাম’ প্রচারাভিযানের অধীনে চারাগাছ রোপণ করেছেন। তিনি জানান, মন্ত্রকের উদ্যোগে প্রায় ১ একর জমিতে “মাতৃ বন” স্থাপন করা হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর,  আই সি আর আর মহানির্দেশক ড. হিমাংশু পাঠক, সহ কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রায় ২০০ জন আধিকারিক ও কর্মী এবং স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, মন্ত্রকের অধীনস্থ সব দপ্তর ও ৮০০ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই একই দিনে, একই সময়ে চারা রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে এই উদ্যোগের ফলে এক দিনেই ৩-৪ হাজার চারা রোপণ করা সম্ভব হবে। 

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক পেড় মা কে নাম’ অভিযানের সূচনা করেছিলেন। প্রধানমন্ত্রীর সংকল্পকে রূপ দিতে তাঁর মন্ত্রক এই অভিযানকে এক গণ আন্দোলনের চেহারা দেওয়ার লক্ষ্যে আজ থেকে কাজ শুরু করেছে। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শ্রী চৌহান এই আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ জানান। এই অভিযানের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সেপ্টেম্বর মাসের মধ্যে দেশ জুড়ে ৮০ কোটি এবং আগামী বছরের মার্চ মাসের মধ্যে ১৪০ কোটি চারা রোপণের লক্ষ্য নিয়েছে।

গত ২০ জুন আসোলা ভাটি অভয়ারণ্যে এর সূচনা হয়েছে। পরিবেশ সচেতন জীবনশৈলী গড়ে তোলার লক্ষ্যে সরকারের উদ্যোগে যে মিশন লাইফের সূচনা হয়েছে, এই উদ্যোগ সেই কাজেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। গাছের সংখ্যা বৃদ্ধি পেলে সুস্থিত কৃষির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে, জমি ও জলের গুণগত মান বাড়বে, জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া কৃষকরাও কাষ্ঠজাত পণ্য থেকে অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন। ভূমিক্ষয় রোধেও এই উদ্যোগ বিশেষ ফলদায়ক হবে বলে মনে করা হচ্ছে। 

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top