News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাতসকালে ছিনতাইবাজদের দৌরাত্ম্য, সোনার চেইন নিয়ে পালিয়ে গেল ছিনতাইবাজরা
Image

সাতসকালে ছিনতাইবাজদের দৌরাত্ম্য, সোনার চেইন নিয়ে পালিয়ে গেল ছিনতাইবাজরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ আগস্ট: ধর্মনগরে ছিনতাইবাজদের দৌরাত্ম্য বৃদ্ধিতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফের দিনের আলোতে ছিনতাইয়ের ঘটনা ঘটলো ধর্মনগর শহরে। এক মহিলার সোনার চেইন ছিনতাই করে পালালো ছিনতাইবাজরা।

ঘটনার বিবরণে প্রকাশ,  ধর্মনগর পুর পরিষদের দুই নং ওয়ার্ডের রত্না কর বুধবার সকালে নিজ মুদির দোকানে যান। মহিলা অর্থাৎ রত্না কর দোকানে ঢুকেছিলেন তখন বাইকে দুটো ছেলে পাঁচ টাকার বিনিময়ে প্লাস্টিকের কেরি ব্যাগ দিতে বলে। দোকানের মালিক যথারীতি তার কাছ থেকে পাঁচ টাকা পেয়ে প্লাস্টিকের ব্যাগ দিয়ে দেয়। যাবার সময় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি দোকানে থাকা মহিলা রত্না করের দুই ভরি ওজনের সোনার চেইন টান দিয়ে ছিড়ে নেয়। অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি সাথে সাথে তাদের বাইক নিয়ে পালিয়ে যায় তাদেরকে ধরা সম্ভব হয়নি।

সাতসকালে এধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ সহ এলাকার সাধারণ জনগণ।

Releated Posts

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top