News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, কর্ণাটক-সহ দেশের নানা রাজ্যেও বর্ষণ-সতর্কতা
Image

বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, কর্ণাটক-সহ দেশের নানা রাজ্যেও বর্ষণ-সতর্কতা

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.): একনাগাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে গুজরাটে। আহমেদাবাদ, ভাদোদরা-সহ গুজরাটের নানা অংশে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। গুজরাটে এখনই কমছে না বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতাও। গুজরাট ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে আগামী কিছু দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।আগামী ২৪ ঘণ্টা গুজরাটে বৃষ্টি তো চলবেই, ২৯ আগস্টও ভারী বৃষ্টি হবে গুজরাটে। এছাড়াও কর্ণাটক উপকূল, কেরল এবং ওডিশাতেও ওই দিন ভারী বৃষ্টি প্রত্যাশিত। ৩০ ও ৩১ আগস্ট ছত্তিশগড়, কেরল ও মাহে, কর্ণাটক উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানানো হয়েছে। এই সময়ে তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টি হবে। ১ ও ২ সেপ্টেম্বর কর্ণাটক উপকূলে ভারী বৃষ্টি প্রত্যাশিত। এছাড়াও সৌরাষ্ট্র ও কচ্ছে ২৯ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ৩০ আগস্টও সৌরাষ্ট্র ও কচ্ছে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির

নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি

শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top