News Flash

  • Home
  • দেশ
  • নবান্ন অভিযানে বহিরাগতদের দাপটের অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার
Image

নবান্ন অভিযানে বহিরাগতদের দাপটের অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নামে নবান্ন অভিযানে বহিরাগতদের দাপটের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আমি এদের শাস্তি চাই। আদালত কী করবে জানি না। কিন্তু মানুষ এদের বিচার করবে। মানুষের হাতে তুলে দিলেই বিচার হবে।”

যদিও পরমুহুর্তেই তৃণমূল নেত্রীর সাবধান বাণী, “আইন নিজের হাতে তুলে নেবেন না।” বস্তুত তৃণমূল নেত্রী চাইছেন, আইন নিজের হাতে না তুলে নিলেও অন্তত কর্মীরা যেন সরব হন বিজেপির বিরুদ্ধে।

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মমতা বলেন, “ছাত্রছাত্রীদের নামে এরা কারা? ছাত্রদের গার্জেন কল হয়েছিল নাকি। এরা বাংলার মানুষ? বাংলার মানুষ হলে নবান্ন চিনত না? রাজভবন চিনত না? অনেকে তো দেখলাম রাজভবনের দক্ষিণ দ্বারে ঢিল মেরেছে।” তৃণমূল নেত্রীর প্রশ্ন, “এরা বাংলার মানুষ? বাংলার মানুষ হলে রাজভবন চিনত না? নবান্ন চিনত না?”

এর পরই তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, “বাংলায় থাকবেন, আর বাংলাকে বদনাম করবেন, এটা আমি মেনে নেব না। কখনও কখনও মানুষকে সহ্য করতে হয়। কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, আমি কী করতে পারি আপনারা জানেন না। আমাকে ছোঁয়া অত সহজ নয়।”

মমতার সাফ কথা, “আমরা সবার বিচার চাই। আদালত কী করবে জানি না। বিজেপি বললেই আদালত ছেড়ে দেয়। কিন্তু মানুষের হাতে তুলে দিলে মানুষ তো এদের বিচার করবেন।” যদিও পরক্ষণেই রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করিয়ে দেন, আইন হাতে তুলে নেওয়া উচিত নয় কারও।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top