News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিলোনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা
Image

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিলোনিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৮ আগস্ট: মানুষ মানুষের জন্য , এই মানবতা নিয়ে বিলোনিয়া সাংবাদিকরা বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু কিছু এলাকায় জনগণের পাশে দাড়ালো। সাংবাদিকরা কলম ,ক্যামেরা ধরার পাশাপাশি  বিভিন্ন সামাজিক কাজে ও লিপ্ত থাকে, শুকনো খাবার ও পানীয় জল সহ কিছু প্রয়োজনীয় ঔষধ নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে হাজির হয় তারা। গত মঙ্গলবার থেকে শুরু হয় ত্রান সামগ্রী বিতরন । তা বুধবারে ও চলে। বুধবার বেলা একটা থেকে শুরু হয়  ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের হাতে পানীয় জল, শুকনো খাবার সহ প্রয়োজনীয় ঔষধ পত্র তুলে দেওয়ার কাজ।

বিলোনিয়া চিত্তামারা জয়নগর এলাকা, চৌধুরী পাড়া, জীরতলী, মেরুন টিলা, তালুকদার পাড়া সহ বনকর তাকিয়া সংলগ্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের হাতে তুলে দেওয়া হয় সামগ্রীগুলি। বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এই সামগ্ৰী গুলি তুলে দেওয়া হয়।

Releated Posts

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top