News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের সমস্যা নিরসনের জন্য ৬ দফা দাবিতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি
Image

বন্যায় ক্ষতিগ্রস্তদের সমস্যা নিরসনের জন্য ৬ দফা দাবিতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৮ আগস্ট: বন্যায় ক্ষতিগ্রস্তদের সমস্যা নিরসনের জন্য ৬ দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কমলপুর সিপিআইএম মহকুমা কমিটি উদ্যোগে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

বুধবার কমলপুর মহকুমা শাসক লাল রিং হেনতা ডারলংয়ের নিকট বন্যায় ক্ষতিগ্রস্ত বিষয় নিয়ে নিয়ে ৬ দফা দাবীতে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি।

প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাসের নেতৃত্বে ফুলছড়ি অঞ্চল সম্পাদক সুবীর দেব, নেতা অঞ্জন ব্রহ্ম, প্রানেশ বর্মন, বামনছড়া অঞ্চল সম্পাদক অনিল চন্দ্র দাস, নেতা দেবারত দাস সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশনে উপস্থিত ছিলেন।

৬ দফা দাবি গুলি হল, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে কোনভাবে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং কোন প্রকার স্বজন-পোষন ও দলবাজি না হয় তা সুনিশ্চিত করতে হবে।ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।  বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন জল বাহিত রোগের প্রাদুর্ভাব যাতে দেখা না দেয় তার জন্য আগাম সর্তকতা অবলম্বন করতে হবে এবং সর্বত্র বিশুদ্ধ পানীয় জল সরবরাহের যাতে কোন ঘাটতি না থাকে তা  সুনিশ্চিত করতে হবে। প্রতিটি পঞ্চায়েত ও ভিলেজ কমিটির এলাকায় স্বাস্থ্যকর্মীদের নজরদারি বৃদ্ধি করতে হবে।  ধলাই নদীর বিভিন্ন স্থানে দুই পাশের নদীর ভাঙ্গন রোধে বোল্ডার দিয়ে বেঁধে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মহকুমার ছোট বড় বাজার সহ বিভিন্ন এলাকার জল নিষ্কাশনের জন্য পুরনো ড্রেন গুলি পরিষ্কার ও মেরামত করা এবং নতুন ড্রেন নির্মাণের উদ্যোগ নিতে হবে।

Releated Posts

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top