News Flash

  • Home
  • দেশ
  • মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধের জেরে ইট, লাঠি, গ্যাস
Image

মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধের জেরে ইট, লাঠি, গ্যাস

হুগলি, ২৮ আগস্ট (হি.স.): বিজেপির ডাকা বন্‌ধে হাওড়া-বর্ধমান শাখার মেন লাইনের মানকুণ্ডু স্টেশনে রেল অবরোধের জেরে ধন্ধুমার বাধে। পুলিশের বিরুদ্ধে বন্‌ধ সমর্থকদের ওপর লাঠিচালনার অভিযোগ তোলে বিজেপি। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ট্রেন অবরোধ তুলতে বলে। কিন্তু অবরোধকারীরা অবরোধ তুলতে রাজি হননি। অভিযোগ, পুলিশ অবরোধ তুলতে লাঠি চালায়। তাতে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শেষ অবধি কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।

বন্‌ধ সমর্থকরা এ দিন হুগলি জেলার একাধিক রেল স্টেশনে ট্রেন অবরোধ করেন। শ্রীরামপুর, চন্দননগর, হুগলি, হিন্দমোটর, কোন্নগর, ত্রিবেণী স্টেশনেও অবরোধ করা হয়। তাতে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। কোথাও দেড় ঘণ্টা, কোথাও দুঘণ্টা অবরোধ চলে।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top