কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): বনধ সফল করতে বুধবার সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় নেমে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। রাস্তায় গাড়ি ও বাস চালকদের কাছে হাতজোড় করে অনুরোধ করেন যাতে, তাঁরা বনধকে সমর্থন করেন। মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “খুব ঘৃণ্য আচরণ। এদের শিরদাঁড়া বিক্রি হয়ে গিয়েছে।”অগ্নিমিত্রা আরও বলেছেন, “পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে। সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া যাবে না। কিন্তু পুলিশ নিরস্ত্র পড়ুয়া, বৃদ্ধ, বাচ্চাদের দিকে পুলিশ পাথর ছুড়ে মারছে। সেই ছবি আমার কাছে আছে।” তিনি আরও বলেন, “লাঠিচার্জ করেছে। জলকামানে রাসায়নিক মেশানো ছিল। যে গ্যাস ছেড়েছিল, তাতে মনে হচ্ছিল ২-৩ ঘণ্টা কেউ গলা চেপে ধরে রেখেছিল। এত দম বন্ধ হয়ে আসছিল। পুলিশ অত্যাচার করবে, আর আমরা প্রতিবাদ করতে পারব না? আমাদের প্রতিবাদ চলবে।”

বনধ সফল করতে রাস্তায় নামলেন অগ্নিমিত্রা, কলকাতা পুলিশকে তোপ বিজেপি নেত্রীর
Releated Posts
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির
নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…
সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি
শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…


















