News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়ের অপহরণের মামলা দায়ের করতে এসে থানার হেনস্থার শিকার বাবা, অভিযোগ
Image

মেয়ের অপহরণের মামলা দায়ের করতে এসে থানার হেনস্থার শিকার বাবা, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: মেয়ের অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে এসে এক মহিলা সাব ইন্সপেক্টরের  দুর্ব্যবহারের শিকার হয় বাবা । মামলা নিতে অস্বীকার করে পুলিশ। ঘটনার সোমবার রাতে আমতলী থানায়।

সেকেরকোট  রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার এক নাবালিকা মেয়েকে গৃহ শিক্ষকের বাড়িতে যাওয়ার পথে বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া  বাগানিয়ামুড়া এলাকার সজল ভৌমিকের ছেলে রূপক ভৌমিক  প্রলোভন দেখিয়ে  অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ।  সোমবার সন্ধ্যায়  আমতলী থানার মহিলা সাব-ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ নাবালিকা মেয়েটির পরিবারের লোকজনদের থানায় আসতে খবর পাঠায়। অথচ পুলিশ নাবালিকা অপহরণের মামলা গ্রহণ করেনি।

উপরন্ত নাবালিকার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। পুলিশের এ ধরনের আচরণে তীব্র  অসন্তোষ প্রকাশ করে নাবালিকার পরিবার। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে দাবী জানিয়েছেন  যে   তাদের মতো পুলিশ অফিসারকে আমতলী থানা থেকে  শীঘ্রই যেন অন্যত্র সরানো হয় ।  পাশাপাশি অপহরণ হওয়া নাবালিকা মেয়েকে খুঁজে বের করার  আবেদন জানিয়েছে নাবালিকার পরিবার ।

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top